প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনগণের বিভ্রান্তি দূর করতে কনোকোফিলিপসের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির যৌক্তিকতা গণমাধ্যমে প্রকাশ করার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অংশ নেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, চিফ হুইপ আবদুস শহীদ, বেগম নিলুফার জাফর উল্লাহ, আবদুল কাদের খান ও ওমর ফারুক চৌধুরী।সভাসংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় তেল-গ্যাস উত্তোলনের ক্ষেত্রে দেশে বিরাজমান অবকাঠামোগত সমস্যা, গ্যাস উত্তোলনে যন্ত্রপাতির স্বল্পতা, সরকারি অর্থের সীমাবদ্ধতা এবং দেশের উন্নয়নে খনিজ সম্পদের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া গ্যাস উৎপাদন বৃদ্ধির স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।