গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার শহীদিয়া কামিল মাদ্রাসার শহীদ মিনার ভাঙচুর করা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন যুবলীগের স্থানীয় নেতারা।গতকাল শনিবার বিকেলে ওই শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলন করে তাঁরা এ প্রতিবাদ জানান। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পরিষদের সদস্যরাও উপস্থিত থেকে একই প্রতিবাদ জানান। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম। তিনি বলেন, শেরপুর শহর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন তবিবুর রহমান। কিন্তু মানসিক ভারসাম্যহীনতা ও শারীরিক অসুস্থতার কারণে তাঁকে গত বছরের ১১ নভেম্বর অব্যাহতি দেওয়া হয়। কিন্তু তাঁকে জড়িয়ে যুবলীগের সুনাম ক্ষুণ্ন করার জন্য শহীদ মিনার ভাঙচুরের কাহিনি তৈরি করে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমাদ আলী বলেন, মাদ্রাসার শহীদ মিনারে ভাঙচুর করা হয়নি। কিন্তু এ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। ৫ মার্চ বিকেলে ওই মাদ্রাসার শহীদ মিনার ভেঙে ফেলার চেষ্টার অভিযোগ ওঠে তবিবুর রহমানসহ দুই তরুণের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়।