গণমাধ্যমের ভূমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, সরকারের জবাবদিহি ও সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ‘জনপ্রশাসন ও গণমাধ্যম’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালা হচ্ছে। এতে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম। প্রতিমন্ত্রী গণমাধ্যমে বীভৎস ছবি না দেখানোর অনুরোধ করেন। বিশেষ অতিথির বক্তব্যে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে জানানোর জন্য সরকারের একজন মুখপাত্র থাকা উচিত।