প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে একটি চক্র কোথাও কোথাও গণমাধ্যমের মুখোশ পরে গুজব, মিথ্যাচার ও রাষ্ট্রদ্রোহী সংবাদ প্রচার করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করছে। সরকার সেসব গণমাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউস সমেঞ্চলনকক্ষে কক্সবাজার সাংবাদিক সংসদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ‘সিএসএস সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ২০১৪’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সংবাদকর্মীদের জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।