গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়বদ্ধতার প্রশ্নটিও গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়বদ্ধতার প্রশ্নটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে জাতীয় নীতিমালা প্রণয়ন করা দরকার।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘বাংলাদেশের গণমাধ্যম ও সাম্প্রতিকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সেমিনারের আয়োজন করে।নুরুল ইসলাম বলেন, বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক প্রসার ও বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে মিডিয়া সরকার ও জাতিকে দিকনির্দেশনা দিতে পারে।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হলে জনগণের মৌলিক অধিকারও সংরক্ষিত হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবাদ-কর্মীদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং জনস্বার্থবিরোধী সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সেমিনারে ‘টেলিভিশন চ্যানেলে টক শো’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোলাম রহমান এবং ‘সাম্প্রতিকতা : গণমাধ্যমে গণজাগরণ মঞ্চ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শেখ আবদুস সালাম। মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক আবেদ খান প্রমুখ।