গণমিছিল ও সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলায় গতকাল সোমবার মাদক ও জঙ্গিবিরোধী গণমিছিল ও সমাবেশ হয়েছে। সকাল ১০টায় উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান। বক্তব্য দেন উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরল হক মোল্যা, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম মোশাররফ হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি গণমিছিল যশোর-খুলনা মহাসড়ক হয়ে নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।