গণমিছিল সফল করার জন্য জেলা নেতাদের কাছে সাজেদার চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৭ ও ১১ জানুয়ারি সারা দেশে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে চিঠি দিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।গত সোমবার আওয়ামী লীগের জেলা ও মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের কাছে তিনি এ চিঠি দেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।এ কর্মসূচিতে ১৪ দল ও মহাজোট ছাড়াও সব গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ছাত্র, শিক্ষক, যুবক, কৃষক, শ্রমিক, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, আইনজীবী, কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, সংস্কৃতিসেবীসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।