চাঁদপুরে বিএনপির গণমিছিলে গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনা তদন্তে বিএনপির গঠিত ‘নাগরিক তদন্ত কমিটি’র প্রধান সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এই ঘটনায় সরকারের যে ধরনের তদন্ত করা উচিত তা হয়নি। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।খন্দকার মাহবুব বলেন, সেদিন গণমিছিলে পুলিশের গুলি ছোড়া কতটুকু যুক্তিসংগত ছিল তা বিচার বিভাগীয় তদন্তে বের হয়ে আসবে।২৯ জানুয়ারি চাঁদপুর শহরের এই বিদ্যালয়ের মাঠে বিএনপির গণমিছিলে গুলিতে দুজন নিহত হন। বিএনপির দাবি, পুলিশ ওই গুলি চালায়। গতকাল বিকেলে চার সদস্যের তদন্ত কমিটি চাঁদপুরে পৌঁছায়। কমিটির অপর তিন সদস্য হলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সাংসদ হাফিজুর রহমান ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আবদুল মান্নান মিয়া।