গণমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ১৯৭১ সালের ৩ ডিসেম্বর। এ দিনটি স্মরণে গতকাল সোমবার থেকে কোটালীপাড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী গণমেলা। উপজেলা সদরের হেমায়েত বাহিনীর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকালেমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বীর বিক্রম এ মেলার উদ্বোধন করেন। হেমায়েত উদ্দিন জানান, ৩ ডিসেম্বর মেলার শেষ দিনে কোটালীপাড়া মুক্ত দিবসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সংবর্ধনা দেওয়া হবে। ফরিদপুর অফিস