প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধে গণশুনানি ও মতবিনিময় সভা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুর গনির সভাপতিত্বে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান, দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক সৈয়দ মো. শহীদ উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।