প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল তাঁর কার্যালয়ে গতকাল বুধবার মনোহরগঞ্জ উপজেলার ঝলম, বুড়িচং উপজেলার রাজাপুর ও মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণশুনানি করেছেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তারাও অংশ নেন। জেলা প্রশাসক ইউনিয়নের বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি ইউএনওদের সমস্যা সমাধানে তৎপর হওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘ইউনিয়ন পর্যায়ের মানুষের সদরে আসতে সময় ও অর্থ লাগে। আমরাও সময়মতো এলাকায় যেতে পারি না। এ কারণে প্রতি বুধবার কনফারেন্স করে তাঁদের কথা শুনি।’