প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি–সংক্রান্ত জটিলতা নিরসন, মালিকানা স্বত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বকেয়া ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করতে গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি কার্যালয় চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শাহানুর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান। সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন বলেন, ভূমি–সংক্রান্ত বিষয়ে অজ্ঞতা, উদাসীনতা ও কর পরিশোধ করার তাগিদ তৈরি করতে উপজেলার ১২টি ইউনিয়নে মাসব্যাপী গণশুনানি করা হবে।