গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ডাক্তার কেন তাঁর ব্যক্তিগত ক্লিনিকে যেতে বলেন? ভিজিডি-ভিজিএফ, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড করতে জনপ্রতিনিধিরা টাকা নেন কেন? —যশোরে গতকাল বুধবার ‘নারী নির্যাতন প্রতিরোধে গণশুনানি’ অনুষ্ঠানে এ ধরনের বিভিন্ন প্রশ্ন করেন গ্রামের তৃণমূল নারীরা। বেসরকারি সংগঠন ‘বাঁচতে শেখা’র একটি প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তাঁরা। জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, ডেপুটি সিভিল সার্জন এ বি এম আলী আহসান, আরবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ এসব প্রশ্নের উত্তর দেন।