প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে সরকারি খরচে আইনি সহায়তাবিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটি ও বেসরকারি সংগঠন (এনজিও) ‘রূপান্তর’-এর যৌথ আয়োজনে এবং ন্যাশনাল সেন্টার ফর স্টেট কোর্টস-এর বাস্তবায়নে গতকাল শনিবার খানপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইউনুস আলী, ইউপি সচিব মিজানুর রহমান, শিক্ষিকা সেলিনা খাতুন প্রমুখ।