গণসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গতকাল সোমবার দুই দিনব্যাপী গণসংগীত উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এ উৎসবের আয়োজন করেছে। স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিষদের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন, শিল্পকলা একাডেমীর সংগীত ও নাট্যকলা বিভাগের পরিচালক সোহরাব উদ্দিনসহ এলেন মল্লিক পাপিয়া সেলিম, পল্টন দত্ত প্রমুখ বক্তব্য দেন৷