গণসংগীত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল—স্লোগান সামনে রেখে রাজশাহীতে গতকাল বুধবার দুই দিনব্যাপী বৃহত্তর রাজশাহী জেলা গণসংগীত উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এর আয়োজন করে। নগরের ভুবন মোহন পার্কে গতকাল বিকেলে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক দিলীপ কুমার ঘোষ। অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ভাষাসৈনিক আবুল হোসেন প্রমুখ। উৎসবে গণসংগীত পরিবেশন করেন জয় বাংলা সাংস্কৃতিক জোট, ঢাকার স্বভূমি, নাটোরের মনোবীণা সংঘের শিল্পীরা।