গণসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শনিবার দিনভর অষ্টম সত্যেন সেন গণসংগীত উৎসব ও রংপুর বিভাগীয় গণসংগীত প্রতিযোগিতা হয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠী রংপুর জেলা সংসদের আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। গণসংগীত ও প্রতিযোগিতার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন। প্রতিযোগিতায় অংশ নেয় উদীচী পঞ্চগড় জেলা, ঠাকুরগাঁও, নিলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলা। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিলন ভট্টাচার্য, তমাল কান্তি লাহিড়ী ও পঙ্কজ চৌধুরী।