গণসংগীত প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল রোববার বিকেলে অষ্টম সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠীর রাজবাড়ী শাখার আয়োজনে শহরের খলিফাপট্টির স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষাবিদ শংকর চন্দ্র সিনহা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শামীমা আক্তার, সহসভাপতি রবিন দে, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সংগীতবিষয়ক সম্পাদক আবদুল জব্বার, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক আবদুল হালিম বাবু প্রমুখ। চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অনূর্ধ্ব ১২ বছরের প্রতিযোগীরা ‘ক’, অনূর্ধ্ব ১৮ বছরের প্রতিযোগীরা ‘খ’ এবং ১৮-ঊর্ধ্ব প্রতিযোগীরা ‘গ’ বিভাগে একক প্রতিযোগিতায় অংশ নেন। আর ‘ঘ’ বিভাগে দলীয়ভাবে অংশগ্রহণ করে প্রতিযোগীরা।