গণসংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ পৌর পরিষদের কাউন্সিলরদের অভিষেক ও গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার শহরের খাসকাচারী মাঠে ওই সংবর্ধনা দেওয়া হয়। এর আগে ২৫ জানুয়ারি পাথরঘাটা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বরিশালে শপথ নেন। নবনির্বাচিত মেয়র মো. আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।