গণসংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে বাঞ্ছারামপুর পৌরসভার উদ্যোগে উপজেলা সদরের ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বাঞ্ছারামপুরের পৌর মেয়র খলিলুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।