গণসংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের গণসংবর্ধনা দিয়েছে গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগ। গত রোববার সন্ধ্যায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজ মাঠে কলেজের সহযোগিতায় গণসংবর্ধনার আয়োজন করে গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কলেজের অধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।