প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সাংসদ এস এম জগলুল হায়দারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় কালীগঞ্জ উপজেলা সদরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধের সামনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ এস এম জগলুল হায়দার এ সময় উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সহস্রাধিক মানুষকে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী শপথবাক্য পাঠ করান। কুশলিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও গোলাম মাঈন উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাহার হোসেন, কালীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম প্রমুখ।