গণসংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে ২০১১ সালের শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুকে গতকাল সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এর আগে সকালে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাঁকে যশোর বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলে আনা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান, জাসদ সভাপতি হেমায়েত উল্লাহ, ওয়ার্কার্স পার্টির সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠকের পুরস্কার গ্রহণ করেন। আশিকুর রহমান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মহাসচিব ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব।