প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতাদের গতকাল বৃহস্পতিবার গণসংবর্ধনা দিয়েছে নড়াইল জেলা শাখা। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা জাসদের সভাপতি হেমায়েত উল্লাহ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, জেলা জাতীয় পার্টির সভাপতি শরীফ মুনির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এ মতিন, জাসদের জেলা সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্থ, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহামুদ প্রমুখ।