প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যাসহ অন্যান্য এলাকায় সংঘটিত নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ২৫ এপ্রিল সারা দেশে অর্ধদিবস হরতাল করার ঘোষণা দিয়েছে। এ কর্মসূচি সফল করতে গণসংযোগ শুরু করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় নারীমুক্তি কেন্দ্র সিলেটের সংগঠক রুবাইয়াৎ আহমেদ, লক্ষ্মী পাল, জয়শ্রী দাস হরতালের সমর্থনে গণসংযোগকালে নারী নির্যাতনবিরোধী বিভিন্ন প্রচারপত্র বিলি করেন। হরতালের দিন পর্যন্ত গণসংযোগ অব্যাহত রাখা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।