গণসংযোগ কর্মসূচি সফল করায় খালেদা জিয়ার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ সাত মহানগরে গত বুধবার ১৮ দলের গণসংযোগ কর্মসূচি সফল করায় নগরবাসীসহ বিএনপি ও জোটের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।খালেদা জিয়া বলেন, গণসংযোগে জনতার ঢল প্রমাণ করেছে, আওয়ামী দুঃশাসন থেকে জনগণ রেহাই পেতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে মানুষের জানমাল আজ চরম হুমকির সম্মুখীন। দেশ দুর্নীতির করাল গ্রাসে ভারাক্রান্ত। এই অরাজক অবস্থা থেকে বাঁচতে দেশের আপামর জনসাধারণ এখন বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পতাকাতলে ঐক্যবদ্ধ।এ ছাড়া বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম, ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সদস্যসচিব আবদুস সালাম পৃথক বিবৃতিতে দেশবাসী ও ঢাকাবাসীকে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।