গণসংহতি আন্দোলন নামে একীভূত হলো দুই বামপন্থী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বামপন্থী রাজনৈতিক দল গণতান্ত্রিক মজদুর পার্টি ও গণসংহতি আন্দোলন আনুষ্ঠানিকভাবে একীভূত হয়েছে।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সম্মেলনে দল দুটির নেতারা একীভূত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। একীভূত দলটি এখন থেকে গণসংহতি আন্দোলন নামে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। সংবাদ সম্মেলনে বলা হয়, আজ শনিবার দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। দলের ঘোষণাপত্র, কর্মসূচি ও গঠনতন্ত্র তৈরির কাজ চলছে। আগামী ১৫ অক্টোবর দলটির জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি আবদুস সালাম বলেন, দেশের প্রকৃতি, কৃষি, শিল্পসহ জনজীবনের প্রতিটি ক্ষেত্র আজ হুমকির মুখে। দেশপ্রেমিক, প্রগতিশীল, গণতান্ত্রিক ও বামপন্থী শক্তির দ্রুত বিকাশ ছাড়া এ পরিস্থিতি মোকাবিলা করা যাবে না।