গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটি আগস্টে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আগস্টে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবে নতুন রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন। গতকাল বুধবার বগুড়ায় সংবাদ সম্মেলন করে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ কথা বলেন।
বগুড়ায় আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জোনায়েদ সাকি গতকাল সংবাদ সম্মেলনে বলেন, জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য ২০০২ সালে কয়েকটি গণসংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ হিসেবে ‘গণসংহতি আন্দোলন’ যাত্রা শুরু করেছিল। এরপর থেকে প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে, জাতীয় সার্বভৌমত্ব ও সম্পদ রক্ষার লড়াইয়ে সক্রিয় থেকেছে। সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম, বগুড়া জেলা শাখার আবদুর রশীদ, আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।