গণসংহতি আন্দোলনের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন জুনায়েদ সাকি।নতুন কমিটি সব গণতান্ত্রিক ও বাম শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন জুনায়েদ সাকি।তিনি বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ক্রসফায়ারসহ সব ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, জাতীয় সম্পদের ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সদস্য আবদুস সালাম, নাজার আহমেদ, তাসলিমা আখতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিজ্ঞপ্তি।