গণস্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বতীপুর-দিনাজপুর সড়ক প্রশস্ত করা ও নিরাপদ সড়কের দাবিতে দিনাজপুরের পার্বতীপুর শহরের ঢাকা মোড়ে স্থানীয় সংগঠন পার্বতীপুর ফ্রেন্ডস মিডিয়া গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন করেছে। গতকাল বেলা ১১টায় এ কার্যক্রম পালন করে সংগঠনটি। সম্প্রতি ওই সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুল আলমের (২৫) মৃত্যুসহ সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এ কর্মসূচি নেওয়া হয়। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি