গণস্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী থেকে ঢাকা রুটে ভাওয়াইয়া এক্সপ্রেস চালু এবং চিলমারী-সুন্দরগঞ্জ পয়েন্টে দ্বিতীয় তিস্তা সেতুর নকশায় রেলপথ যুক্ত করার দাবিতে কুড়িগ্রাম রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি গতকাল বৃহস্পতিবার ৫০ হাজার গণস্বাক্ষর-সংবলিত চারটি পত্র জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক নাহিদ হাসান, জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটারি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন জানান, দাবি ও স্বাক্ষর পৌঁছে দেওয়া হবে।