গণস্বাক্ষর কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গত রোববার শুরু হয়েছে চার দিনব্যাপী মাদকবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি। সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। উদ্বোধনী দিনে স্বাক্ষর করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক জিনাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজাদ রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা প্রমুখ। বুধবার পর্যন্ত এ কর্মসূচি চলবে।