প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জঙ্গিকে করবেন না সঙ্গী’ স্লোগান নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জঙ্গিবাদবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য গণস্বাক্ষর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আজ ২৫ মার্চ গণহত্যা দিবসে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এ কর্মসূচি শুরু হবে। উপজেলা প্রশাসন সূত্রমতে, দেশের জঙ্গিবাদ নির্মূল ও যুব সমাজকে জঙ্গি হওয়া থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন মিলনায়তন ছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয়ে একযোগে গণস্বাক্ষর নেওয়া শুরু হবে। ইতিমধ্যে এ কার্যক্রমের জন্য নির্ধারিত ফরম বানানো হয়েছে। ইউএনও ইসরাত সাদমীন কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন।