গণস্বাক্ষর সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের কেন্দ্রস্থল জিন্দাবাজার মোড়ে এ কর্মসূচি চলে। গত ১৬ আগস্ট জিন্দাবাজার এলাকায় মোটরসাইকেল পার্কিং নিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি সুলেমান চৌধুরী ব্যবসায়ী মামুনকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সিসি ক্যামেরায় ছুরিকাঘাতের দৃশ্য দেখে এ ঘটনায় সুলেমানসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।