প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঘুষ ছাড়া চাকরি চাই’ স্লোগান নিয়ে গতকাল সোমবার কুমিল্লার দেবীদ্বারে গণস্বাক্ষর সংগ্রহ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। বেলা ১১টায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের দেবীদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় মুক্তিযুদ্ধ চত্বরে এ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা সভাপতি এ বি এম আতিকুর রহমান এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের কুমিল্লা জেলা সভাপতি এ কে এম মিজানুর রহমান, কমরেড হুমায়ুন কবীর ভূঁইয়া, আজিজুল হক, সহিদুল্লাহ সরকার, জাকির হোসেন মোল্লা ও আবদুল ওয়াদুদ। এ সময় বক্তারা বলেন, ঘুষ ছাড়া যোগ্য ও মেধাবীরা চাকরি পাচ্ছে না। এ নৈরাজ্য ঠেকানোর জন্য গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। পরে এটা সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হবে।