গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) মাকলুকুর রহমানের মৃত্যুর ঘটনায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মাকলুকুরের মামা মো. আজগর আলী খান মঙ্গলবার রাতে গলাচিপা থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের উপপরিচালক মো. মিজানুর রহমান, কর্মকর্তা মঞ্জুর কাদির, মো. মেজবাহ, গৌর গোপাল সাহা, কামাল উদ্দিন আহম্মদ, মিলা আকতার, মৌসুমী বিনতে মানিক, গাড়িচালক মোনেজা আকতার এবং গলাচিপায় গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় কার্যালয় হিসেবে ব্যবহূত বাড়ির মালিক মো. গোলাম মোস্তফা ও বাড়ির তত্ত্বাবধায়ক মো. শিপন পেয়াদা।
এজাহারে উল্লেখ করা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের অসৎ কর্মকাণ্ডের পক্ষে না থাকায় আসামিরা ৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে ৮ ডিসেম্বর বিকেল চারটার মধ্যে কোনো একসময় মাকলুকুরকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেন।
গত ৮ ডিসেম্বর গলাচিপা পৌরসভার মো. গোলাম মোস্তফার বাড়ির পুকুর থেকে মাকলুকুরের লাশ উদ্ধার করে পুলিশ।