গণস্বাস্থ্যকেন্দ্রের জমি দখল নিতে গেলে গ্রামবাসীর বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণস্বাস্থ্যকেন্দ্রের অধিগ্রহণ করা জমির দখল নিতে গেলে গ্রামবাসীরা বাধা দিয়েছে। ঢাকার সাভারের আশুলিয়ার খেজুরটেক এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। একপর্যায়ে গণস্বাস্থ্যকেন্দ্রের কর্মচারী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. কামরুজ্জামান গতকাল দুপুর ১২টার দিকে বাঁশবাড়ি মৌজার অধিগ্রহণ করা ১৪ একর জমি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে যান। ওই কর্মকর্তার উপস্থিতিতে গণস্বাস্থ্যকেন্দ্রের কর্মচারীরা লাল নিশান ও বাঁশ গেড়ে তাঁদের দখল বুঝে নিতে গেলে কয়েক শ গ্রামবাসী বাধা দেয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হন।