গণহত্যা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিরোধ ও গণহত্যা দিবস আজ ২১ এপ্রিল। এ উপলক্ষে শহীদ পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শহীদদের স্মরণে গঠিত নামফলকে পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি নেওয়া হয়েছে। ১৯৭১ সালের ২১ এপ্রিল ভোরে গোয়ালন্দঘাট দখলে নিতে পাকিস্তানি বাহিনী আরিচা ঘাট থেকে একটি ছোট ফেরি এবং কয়েকটি গানবোট নিয়ে গোয়ালন্দের কামারডাঙ্গী এলাকায় আসে। এরপর বালিয়াডাঙ্গা গ্রামে আক্রমণ চালিয়ে ২৪ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়।