গণহত্যা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়াসহ বিভিন্ন গ্রামের গণহত্যা দিবস আজ ১৬ মে। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাসংগ্রাম চলাকালে বোয়ালমারীর হাসামদিয়া গ্রাম ও আশপাশের এলাকায় গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এদিন নিহত হন এ অঞ্চলের ৩৩ জন নিরীহ মানুষ, যাঁদের একজন বাদে সবাই ছিলেন হিন্দু সম্প্রদায়ের। গত বছরের ১৬ মে স্থানীয় শাহ জাফর টেকনিক্যাল কলেজ চত্বরে ৩৩ শহীদের স্মরণে একটি স্মারকস্তম্ভ নির্মাণ করা হয়। আজ সকাল ১০টায় কলেজ চত্বরে গণহত্যা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।