গণহত্যা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে গণহত্যা দিবস আজ ২ এপ্রিল। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান জানান, ১৯৭১ সালের ২ এপ্রিল ভোরে পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিতভাবে কেরানীগঞ্জের জিনজিরা, নজরগঞ্জ, ডাকপাড়া, মনু ব্যাপারীর ঢাল, চড়াইল ও নেকরোজবাগ এলাকায় হামলা চালিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেয়। পাকিস্তানি বাহিনী শুধু ঘরবাড়ি পুড়িয়ে ক্ষান্ত হয়নি; তারা নির্মমভাবে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুদের হত্যা করে। কেরানীগঞ্জে প্রায় পাঁচ হাজার নিরীহ মানুষ প্রাণ হারায়। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিনজিরা মনুব্যাপারীরঢাল এলাকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।