গণহত্যা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মাধ্যমে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গনে আট সাধু গণহত্যার ৪৪তম বার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী গোয়ালচামট এলাকায় শ্রীজগদ্বন্ধু সুন্দরের শ্রীধাম শ্রীঅঙ্গনে ঢুকে কীর্তনরত অবস্থায় আটজনকে গুলি করে হত্যা করে। তাঁদের শাহাদাতবার্ষিকীতে সকালে গোয়ালচামট এলাকার মহিম ইনস্টিটিউশনের সামনে থেকে একটি শোক শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে সেটি শ্রীঅঙ্গন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তিবন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা পি কে সরকার প্রমুখ। সভা শেষে আট সাধুর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে সামরিক কায়দায় অভিবাদন জানানো হয়।