গণহত্যা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুর উপজেলার বাজিতপুর-চকদৌলত গণহত্যা দিবস পালিত হয়েছে। নওগাঁর স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এ উপলক্ষে গতকাল রোববার সকালে শীহদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে। বরেন্দ্র নিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন একুশে পরিষদের উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, শরিফুল ইসলাম খান, সংগঠনের সাধারণ সম্পাদক এম এম রাসেল প্রমুখ। একাত্তরের ২৪ এপ্রিল উপজেলার বাজিতপুর ও দৌলতপুর গ্রামের নিরীহ ১২ জন মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে হানাদার পাকিস্তানি বাহিনী।