গণহত্যা স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মার্চ কালরাতের গণহত্যায় নিহতদের স্মরণে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার পার্শ্ববর্তী বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণের নেতৃত্বে গতকাল সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল খালিকসহ নজমূল হোসেন, দীপংকর চক্রবর্তী, শরীফ চৌধুরী, ওলিউর রহমান, কার্তিক রায়, মৃণাল কান্তি দে উপস্থিত ছিলেন।