গণহত্যা স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার ঢাকার কেরানীগঞ্জে ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে এখানকার প্রায় পাঁচ হাজার মানুষকে হত্যা, শত শত নারীকে ধর্ষণ করে এবং বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়। দিবসটি উপলক্ষে গতকাল কেরানীগঞ্জের বিভিন্ন নানা কর্মসূচি গ্রহণ করে। দিবসটিতে কেরানীগঞ্জবাসী কালো ব্যাজ ধারণ করে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বাড়িতে বাড়িতে কালো পতাকা উত্তোলন এবং শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।