গণহত্যাকারীদের পক্ষে নেমেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের পক্ষ নিয়ে বিএনপি মাঠে নেমেছে বলে অভিযোগ করেছে ১৪ দল।গতকাল শুক্রবার বেলা ১১টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এই অভিযোগ করেন। তিনি বলেন, খালেদা জিয়া বিদেশ থেকে ফিরেই অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মাঠে নেমে গেছেন।নাসিম বলেন, জামায়াত-শিবির সুপরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। তারা বিএনপির প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সারা দেশে তাণ্ডব চালাচ্ছে। তিনি ‘জামায়াত-শিবিরের দুর্বৃত্তদের’ প্রতিরোধ করতে ১৪ দলীয় নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।সংবাদ ব্রিফিংয়ে নাসিম জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে ২, ৩ ও ৪ মার্চ সারা দেশে ১৪ দলের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। অবশ্য ৪ মার্চ বিক্ষোভ কর্মসূচি আগেই ঘোষণা করা ছিল। গতকালের বৈঠকে ২ ও ৩ মার্চ বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত হয়।জামায়াত-শিবিরকে মোকাবিলায় ১৪ দল কতটা প্রস্তুত, ব্রিফিংয়ে এ প্রশ্নের জবাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘১৪ দলের নেতা-কর্মীরা প্রস্তুত ছিল বলেই গত বৃহস্পতিবার জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরকে প্রতিরোধ করেছে। তাই তারা টিকতে পারেনি।’সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নূহ-উল-আলম লেনিন, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান প্রমুখ।