গণহত্যার আলোকচিত্রসংবলিত খাম অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের ওপর আলোকচিত্রের সমন্বয়ে ৭১টি স্মারক ডাকটিকিটসংবলিত উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ’ শিরোনামে একটি বিশেষ স্মারক ডাকটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এগুলো উন্মোচন করেন। এগুলো প্রকাশ করেছে ডাক বিভাগ। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালন করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ দুটি দিবসকে মন্ত্রিপরিষদ বিভাগের এ-সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকের অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।