প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনশাসিত গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বিকেলে পৌর প্রাঙ্গণের মুক্তমঞ্চে অ্যান্টি জেনোসাইড মুভমেন্ট অব মৌলভীবাজারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের আহ্বায়ক কয়ছর আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মুভমেন্টের যুগ্ম আহ্বায়ক হাসানাত কামাল, গণমাধ্যমকর্মী আনহার আহমদ সমশাদ, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ চৌধুরী প্রমুখ। বক্তারা অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আরব লিগের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন।