গণহত্যার স্থানে স্মৃতিসৌধ নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজার এলাকার যে স্থানে ১৯৭১ সালে গণহত্যার ঘটনা ঘটেছিল, সেই স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা ও গণহত্যার শিকার পরিবারের লোকজন।
গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৭৯১ সালের ৬ ডিসেম্বর রাজাকাররা শ্যামারচর বাজার ও আশপাশের গ্রামগুলো অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট চালায়। এরপর বিভিন্ন গ্রাম থেকে একজন শিক্ষকসহ ২৫ জন লোককে ধরে এনে শ্যামারচর বাজারের পাশে মরা সুরমা নদীর তীরে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়। যে স্থানে গণহত্যার ঘটনা ঘটেছিল, সেই জায়গাটি এখন বেদখল হয়ে গেছে। এই জায়গা উদ্ধার করে সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
গত ৬ ডিসেম্বর প্রথম আলোয় ‘পেরুয়াবাসীর স্বজন হারানোর দিন আজ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।