গণহত্যার ৪৪ বছর পর স্মৃতিসৌধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণহত্যার ৪৪ বছর পর রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহে নির্মাণ করা হয়েছে ‘মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ’। গতকাল বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবসে এ স্মৃতিসৌধের ফলক উন্মোচন করেন পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ।
পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে বিড়ালদহে সম্মুখযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ ও ঐক্যবদ্ধ থাকার শপথবাক্য পাঠ করান সাংসদ।
৩৪ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে এই স্মৃতিসোধ নির্মাণ করা হয়েছে। এতে ৭২ জন বীর শহীদের নাম স্থান পেয়েছে, যাঁরা একাত্তরের ১২ এপ্রিল পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন। ওই সময় পাকিস্তানি বাহিনী গ্রামে ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ও গ্রামটি জ্বালিয়ে দেয়।