গণহত্যায় নিহত ব্যক্তিদের স্মরণে কক্সবাজারে 'আলো'র মিছিল
একাত্তরে গণহত্যায় নিহত ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রদীপ হাতে ‘আলো’র মিছিল করা হয়েছে। ৯ ডিসেম্বর বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।
মিছিলের আগে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক লীলা মুরুং, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, কবি কামরুল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন, শিল্পকলা একাডেমির সহসভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী, সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, একাত্তরের গণহত্যায় যারা জড়িত তারা আজ বিশ্বে ঘৃণা ও িধক্কারের পাত্র হয়েছে। আর যারা গণহত্যায় সহযোগিতা করেছিল সেই সব রাজাকারের শাস্তি হচ্ছে। গণহত্যার মাধ্যমে সাময়িকভাবে জয়ী হলেও পরবর্তী সময়ে ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে হত্যাকারীরা।